জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার দাবিতে আমরণ অনশন স্থগিত

ঢাবি প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ১১:৪৫আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১১:৪৫

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচার বিষয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তাদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা অনশন স্থগিত করেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  রাতে সাড়ে ১১টার দিকে অনশন স্থগিত করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আশিকুর রহমান জিম। তিনি জানান, গতকাল আমরা আমাদের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছিলাম৷ তার পরিপ্রেক্ষিতে রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া  হয়। সেখানে আমাদের আশা দেখানো হয়েছে। জানানো হয়েছে, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর এবং কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে জুলাই বিপ্লবে ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশনে বসেন একদল শিক্ষার্থী।

এরপর রাতে বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে গণহত্যায় জড়িতদের মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম