বিএনসিসির সেকেন্ড লেফটেন্যান্ট হলেন আবু তালেব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৪, ১৭:২৭আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৭:২৭

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের কমান্ডার পিইউও (প্রফেসর আন্ডার অফিসার) মো. আবু তালেব ‘সেকেন্ড লেফটেন্যান্ট’ পদে পদোন্নতি পেয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান।

এর আগে গত ২৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়।

আগামী ১৬ নভেম্বর রেজিমেন্ট সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে র‌্যাংক ব্যাচ পরিধান করানো হবে। তিনি হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। ২০১৬ সালের ২৯ মে হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনে তিনি প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে যোগ দেন।

২০১৭ সালের ১৫ জুন সফলতার সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন।

উল্লেখ্য, বিগত দিনে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা ও উপজেলা পর্যায়ে তিনবার ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত হয়েছেন।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম