জেনেভা ক্যাম্পে ফের গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৪, ২১:৫৬আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২১:৫৬

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে শিশুসহ তিনজন আহত  হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই গোলাগুলি হয়। আহতরা হলেন— আলাউদ্দিন আমিন (২৭), শফিক (৩২) ও শিশু সাজ্জান (৮)। আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে শফিক এবং শিশু সাজ্জানের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোহরাওয়ার্দী হাসপাতালে আহত অবস্থায় আলাউদ্দিন আমিন জানান, তিনি জেনেভা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা। পেশায় সেলুনকর্মী। বাচ্চাকে নিয়ে চিপস কিনতে গেলে পেছন দিক থেকে আসা একটি গুলি লাগে তার পায়ে। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা আফজাল উদ্দিন জানিয়েছেন, সন্ধ্যায় হঠাৎ করে জেনেভা ক্যাম্পের ভেতরে ভয়াবহ গোলাগুলি শুরু হয়। গুলির শব্দে তাজমহল রোড, বাবর রোড ও হুমায়ুন রোডের বাসিন্দারা ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। সন্ধ্যার পর থেকে গুলির শব্দে পুরো এলাকার দোকানপাট ও যান চলাচল থমকে যায়। থেমে থেমে রাতেও গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে ভুইয়া সোহেল গ্রুপ ও পারমনু গ্রুপের মধ্যে এই সংঘর্ষের হয়েছে। স্থানীয়দের ভাষ্য, বেশ কিছু দিন ধরে এই সংঘর্ষ চললেও স্থানীয় থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর শক্ত কোনও পদক্ষেপ না থাকায় দিন দিন তা আরও ভয়াবহ আকার ধারণ করছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, জেনেভা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ক্যাম্পে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।

 

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান