লেবানন থেকে সোমবার ফিরবেন আরও ৩০ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৪, ২২:২৪আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২২:২৪

ইসরায়েলের হামলায় বিপর্যস্ত লেবানন থেকে এখনও পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত আনা হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় ফিরবেন আরও ৩০ জন। আগামী সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় তারা জেদ্দা হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শনিবার (২৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী সোমবার (২৭ অক্টোবর) ৩০ জনের চতুর্থ গ্রুপটি বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশে বিমানযোগে রওনা করবেন।

তালিকায় থাকা ব্যক্তিদের ২৭  অক্টোবর বিকাল ৫টায় আশরাফিয়াযে আদিব ইশহাক রোড, হোটেল আলেকজান্ডারের কাছে, ইয়াপা রেস্টুরেন্টের সামনের পার্কিংয়ে  উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস।

আরও পড়ুন:

লেবানন থেকে দেশে ফিরলো বাংলাদেশিদের দ্বিতীয় ফ্লাইট

লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি