সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৯:৫৮আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২০:১১

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৭ অক্টোবর) শরীফ আহমেদের ময়মনসিংহের ঠিকানায় চিঠি দিয়ে আগামী ৩০ অক্টোবর দুপুর ১২টায় দুদকে উপস্থিত হতে অনুরোধ করেন কমিশনের উপ-পরিচালক মোহা. নূরুল হুদা। শরীফ আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।

চিঠিতে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য জানা প্রয়োজন। এছাড়াও তার দুর্নীতির অভিযোগ তদন্তে উপ-পরিচালক মোহা. নুরুল হুদাকে দলনেতা করে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুদক।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম