শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ২০:৪৯আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২০:৪৯

শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি ) মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট।

রবিবার (২৭ আগস্ট ) সন্ধ্যায় মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এসময় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আমার ভাই মরলো কেন? জবাব চাই দিতে হবে। ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা।

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, সাভারে আমার যেসব ভাইয়ের ওপর পুলিশ লেনল। তাহলে কেন তাদের ওপর গুলি চালানো হলো, আমরা জানতে চাই। প্রশাসনকে এর জবাব দিতেই হবে।

বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গত ২৪ আগস্ট গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে  শ্রমিক চম্পা খাতুন আজ ঢাকা মেডিক্যালে মৃত্যুবরণ করেছেন। পুলিশের ভাষ্যমতে, পুলিশ নাকি আন্দোলনরত শ্রমিকদের ভয় দেখাতে সাউন্ড গ্রেনেড আর টিয়ারশ্যাল নিক্ষেপ করেছিল, গুলি করেনি।

এসময় তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক শ্রমিক হত্যা করছে। যে শ্রমিকরা জুলাই অভ্যুত্থানে বুক চিতিয়ে লড়াই করেছেন, জীবন দিয়েছেন, আজ এই সরকার তাদের দাবিতে কর্ণপাত করছে না। একের পর এক গুলি চালিয়ে এই সরকার নিজেদেরকে প্রমাণ করছে, এই সরকার শ্রমিক এবং মেহনতী মানুষের বিপক্ষের সরকার।

এই সরকারের শ্রম মন্ত্রণালয় কিংবা শিল্প মন্ত্রণালয় কি আদৌও গণঅভ্যুত্থানে শক্তির মানুষ পরিচালনা করছে? নাকি আওয়ামী লীগের দোসর ব্যবসায়ীরা পরিচালনা করছে? এই নিয়ে আমার প্রবল সংশয় রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের সঙ্গে বিভিন্ন বৈঠকে আমরা দেখি, '২৪ এর ডামি ইলেকশনে এমপি হওয়া হামিম গ্রুপের মালিক এ. কে আজাদের উপস্থিতি। যই এ. কে আজাদরা গত ১৫ বছর ধরে ‘আমাদের নেত্রী শেখ হাসিনা’ বলে বেড়াতেন। আজ তাদের পরামর্শেই কি শ্রমিকদের ওপর আক্রমণ চালাচ্ছে এই সরকার?  আজাদের মতো লোকেরা কি এই সরকারের অংশ, নাকি আওয়ামী লীগের দোসর, সেটা পরিষ্কার করুন।

/এপিএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম