গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৪, ২১:৫৬আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২১:৫৬

গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ ২৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

দুই দফায় গুম হওয়ার অভিযোগ তুলে বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি দায়ের করেন সৈয়দ হাসান মাহমুদ নামের একজন ভুক্তভোগী।  বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জনের নামে গুমের মামলা করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ্য করা হয়েছে, ২০১৯ সালের নভেম্বর মাসে ও ২০২০ সালের জানুয়ারিতে দুই দফায় সৈয়দ হাসান মাহমুদকে গুমের চেষ্টা করা হয়েছে।  শেখ হাসিনাসহ মামলায় উল্লিখিত ২৪ আসামিরাসহ অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে তাকে অপহরণ ও গুম করে রেখে অমানবিক নির্যাতনের চালানো হয়েছে। নির্যাতনের কারণে অপহৃত থাকাকালে তার ব্রেইন স্ট্রোক হয় এবং  চোখের দৃষ্টি শক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় পুলিশ, র‍্যাবসহ আওয়ামী লীগের লোকজনের ভয়ে মামলা করতে পারেনি হাসান মাহমুদ।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম