ভূমিদস্যু, পরিবেশ দূষণকারী সবাইকে দমন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৪, ০০:৪০আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০০:৪০

পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে বৈষম্যহীন ও পরিবেশবান্ধব সমাজ গঠন করতে হবে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কাজ করছে সরকার। জনগণের দাবি যৌক্তিক হলে সরকার মেনে নেয়।  আস্থার পরিবেশ সৃষ্টিতে কাজ করা হচ্ছে। বিক্ষোভ না করে সবাই মিলে কাজ করতে হবে। ভূমিদস্যু, পরিবেশ দূষণকারী সবাইকে দমন করতে হবে। প্রকৃতি সংরক্ষণে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে শ্যামলী সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্যামাপূজা ও দীপাবলি-২০২৪ উপলক্ষে ‘বৈষম্যহীন সমাজ ও সর্বজীবের শান্তি কামনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই সমাজে সবার সমান অধিকার নিশ্চিত করা হলে সর্বজীবের শান্তি ও সুস্থিতি প্রতিষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়, মানবিক মূল্যবোধের মাধ্যমে কেবল বৈষম্য দূর করাই সম্ভব। পরিবেশ রক্ষার জন্য সকল ধর্মের মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে, কেননা প্রকৃতি আমাদের সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।

প্রকৌশলী সুধাংশু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন ডা. অসিম কুমার ধর, শ্রী খোকন কুমার শীল, অধ্যাপক অনিল কুমার সরকার, শ্রী ভবেশ চন্দ্র পোদ্দার সাংবাদিক ও লেখক শিব শংকর মোদক এবং পরিবেশবিদ মিহির বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে ধর্মীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়োজনীয়তা এবং সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম