রিমান্ড শেষে কারাগারে সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ নভেম্বর ২০২৪, ১৫:৪৬আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৫:৪৬

উত্তরা পশ্চিম থানা দায়ের করা ট্রাকচালক আলমগীর হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার (৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের বিচারক ইমরান আহমেদ এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল হালিম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ অক্টোবর আবদুস শহীদকে ৪ দিনের রিমান্ডে পাঠায় আদালত। এর আগের দিন (২৯ অক্টোবর)  তাকে উত্তরার বাসা থেকে আবদুস শহীদকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় মিছিলে অংশ নেন ট্রাকচালক আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিকাল ৩ টায় উত্তরা ৭ নম্বর সেক্টরের সামনে গুলিতে নিহত হন আলমগীর।

সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ড. আবদুস শহীদকে।

আবদুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

 

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী