বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৪, ১৫:১১আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৫:১১

অধ্যাপক ডা. মনির-উজ-জামানকে আহ্বায়ক ও ডা. মো. জাকারিয়া আল আজিজকে সদস্য সচিব করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের (বিএসএম) ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা করা হয়েছে দেশবরেণ্য ১৭ জন সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসককে।

বিএসএম সংগঠনটি দেশে ডেঙ্গু, কোভিড, নিপাহ ভাইরাস সংক্রমণসহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিতে থাকা জনগণকে দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে সেবা দিয়ে আসছে।

ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী দেশের বর্তমান পরিস্থিতিতে কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে সোসাইটির সদস্যদের পরামর্শক্রমে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে গত ২ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২৭ সদস্য বিশিষ্টি একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. জাকারিয়া আল-আজিজ বলেন, ‘বর্তমান আহ্বায়ক কমিটি দেশের জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নতিকল্পে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।’

কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. শাহ মো. হাবিবুর রহমান, ডা. আনিসুর রহমান হাওলাদার, ডা. আহমদ মঞ্জুরুল আজিজ, ডা. আবুল কালাম মো. সাজেদুর রহমান। কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী এবং সদস্যরা হলেন– অধ্যাপক ডা. ফারুক আহমেদ, অধ্যাপক ডা. মো. হালিমুর রশীদ, অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল আলম, অধ্যাপক ডা. মো. বেলালুল ইসলাম, ডা. মো. মঞ্জুরুল হক, ডা. মো. জহিরুল হক, ডা. তুষার কান্তি বর্মন, ডা. মো. শাহাবুল হুদা চৌধুরী, ডা. মো. ইলিয়াস ভূঁইয়া, ডা. আব্দুর রাজ্জাক, ডা. খান মুহাম্মদ আরিফ, ডা. মো. আব্দুল্লাহ কাফি, ডা. আবু মোহাম্মদ, ডা. আশিকুর রহমান খান, ডা. মিনহাজ উদ্দিন আহমেদ, ডা. হাসান হাফিজুর রহমান, ডা. সৈয়দ আতিক উল্লাহ, ডা. মো. হাবিবুল্লাহ, ডা. মো. সাজ্জাদ হোসাইন, ডা. আব্দুল্লাহ আল ফারুক।

এছাড়াও কমিটির উপদেষ্টারা হলেন– অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, অধ্যাপক ডা. একেএম ফজলুল হক, মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আব্দুল মঈদ সিদ্দিকী (অব.) অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. মো. মাহবুবুল ইসলাম মজুমদার, অধ্যাপক ডা. মো. এনামুল করিম, অধ্যাপক ডা. রাজিবুল আলম, অধ্যাপক ডা. একেএম আমিনুল হক, মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. মো. গোলাম কিবরিয়া খান, অধ্যাপক ডা. মোহাম্মদ জহির উদ্দিন, অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আরিফ, অধ্যাপক ডা. সোহায়েল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. এ.এস. রুবিনা ইয়াসমিন, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ ও অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম