খিলগাঁও থেকে ছিনতাই হওয়া পিকআপ ধামরাইয়ে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৪, ০০:০২আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০০:০২

রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাই হওয়া একটি সবুজ রঙের টাটা পিকআপ ধামরাই থেকে উদ্ধার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। বুধবার (৬ নভেম্বর) পিকআপটি উদ্ধার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘খিলগাঁওয়ের শেখের জায়গা থেকে ডিমসহ পিকআপ ছিনতাইয়ের ঘটনায় গত ৫ নভেম্বর ডিএমপির খিলগাঁও থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের হয়।’

মামলার এজাহারে বলা হয়, গত ২ নভেম্বর রাত আনুমানিক ৮টা ৪০ মিনিতে বাজিতপুর থেকে ২৫ হাজার ২০০ হাঁস ও মুরগির ডিম নিয়ে টাটা পিকআপযোগে ড্রাইভার আক্কাস মিয়া (৩৩) ও হেলপার মো. রাজিব মিয়া (১৮) ঢাকার খিলগাঁও বাজারের উদ্দেশে রওনা করে। রাত আনুমানিক আড়াইটার দিকে পিকআপটি খিলগাঁওয়ের শেখের জায়গায় আলহাজ আ. রশিদ আহমেদের বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছালে একটি হলুদ রঙের পিকআপ গাড়ি নিয়ে অজ্ঞাত নামা ৩-৪ জন দুষ্কৃতকারী ডিমবাহী গাড়ির গতিরোধ করে।

তারা ড্রাইভার ও হেলপারকে পিকআপ থেকে নামিয়ে হাত-পা, মুখ বেঁধে তাদের গাড়িতে উঠিয়ে ত্রিপল দিয়ে ঢেকে রাখে। দুষ্কৃতকারীদের একজন ভিকটিমের ডিমবাহী গাড়িটি নিয়ে চলে যায়। তারা ড্রাইভার ও হেলপারকে তাদের গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ভোর আনুমানিক সাড়ে ৪টার ড্রাইভার ও হেলপারের নিকট থাকা তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদের তেজগাঁও ফ্লাইওভারের ওপর নামিয়ে দেয়।

পরে তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া পিকআপটি বুধবার ধামরাই থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি।

/কেএইচ/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের