২০২২ সালের বয়লার আইন বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৪, ১৭:০৩আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৭:০৩

২০২২ সালে প্রণীত বয়লার আইন বাতিল করাসহ বয়লার পরিচারকদের সনদ আগের অবস্থায় বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ সব বয়লার পরিচারকরা।

শুক্রবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ সব বয়লার পরিচারক বৈষম্যবিরোধী আন্দোলন’ এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব  বাংলাদেশের (জেটেব) সভাপতি  ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি আশা করি সরকার ১০ দিনের ভেতরে দাবি মেনে নেবে। যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা বয়লার পরিচারকরা পাট ও বস্ত্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে প্রধান উপদেষ্টার কাছে যাবো। আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করবো। 

এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বলেন, ২০২২ সালের বয়লার আইন নামে এই কালো আইনটি ফ্যাসিস্ট সরকার কোনও স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা না করে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা না করে এবং পার্লামেন্টও কোনও আলোচনা না করে একতরফাভাবে একটা কালো আইন পাস করেছে। এই কালো আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি সংবিধানের পরিপন্থি। এই কালো আইনের ব্যাপারে বিভিন্ন সময় প্রতিবাদ করা হলেও ফ্যাসিস্ট সরকার কোনও কর্ণপাত করেনি।   

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে আইন বয়লার ২০২২ বাতিল করতে হবে।

এসময় মানববন্ধনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা উপস্থিত ছিলেন।

 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম