ইলেকট্রিক গাড়ি শিল্পকে উৎসাহিত করতে সহায়তার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৪, ২০:৪৭আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ২০:৪৭

বিশেষজ্ঞরা বৈদ্যুতিক যান (ইলেকট্রিক ভেহিকেল বা ইভি) শিল্পকে এগিয়ে নিতে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নীতি সহায়তা, গবেষণা, সক্ষমতা বৃদ্ধি, আমদানি শুল্ক হ্রাস এবং প্রযুক্তি অভিযোজনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) “বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন শিল্প: নীতি-চ্যালেঞ্জ-সম্ভাবনা” শীর্ষক সেমিনারে এ তথ্য জানান।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড সেমিনারটি আয়োজন করে। গতকাল রাজধানীর কুড়িলে আইসিসিবিতে তিন দিনব্যাপী বিইভিএমএক্স-২০২৪ এবং বিমেক্স-২০২৪ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন করা হয়।

সেমিনারে বক্তারা বাংলাদেশের পরিবহন খাতের ভবিষ্যৎ টেকসেই উন্নতির বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বৈদ্যুতিক যানের ব্যবহার এবং পরিবেশবান্ধব পরিবহন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা করেন।

ইলেকট্রিক গাড়ি শিল্পকে উৎসাহিত করতে সহায়তার আহ্বান সেখানে বক্তব্য রাখতে গিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ইইউ, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশে ইভির ব্যবহার রয়েছে। নরওয়ে এবং সুইডেনে প্রায় ৮০% গাড়ি ইভি এবং চীনে ২৫%। সুতরাং এ শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে।

“বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। বাংলাদেশে ইভি শিল্পের বিকাশের জন্য আমাদের প্রচুর গবেষণা এবং সক্ষমতা তৈরির পাশাপাশি সুনির্দিষ্ট নীতির প্রয়োজন। চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে আমাদের স্টেকহোল্ডারদের সঙ্গে আরও পরামর্শের দরকার। শিল্পের পৃষ্ঠপোষকতা করতে হবে। অন্যথায় এটি মুখ থুবড়ে পরতে পারে,” তিনি উল্লেখ করেন।

সচিব আরও বলেন, সমস্যা সমাধানে তিনি এনবিআর ও শুল্ক বিভাগসহ সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে শিল্পটি নিয়ে কথা বলবেন।

সেমিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক মোবিলিটি অ্যাসোসিয়েশনের (বিইএমএ) সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) সহ-সভাপতি হাফিজুর রহমান খান, আকিজ গ্রুপের পরিচালক ও আকিজ মোটরসের সিইও এসকে আমিনুদ্দিন, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উপাচার্য ড. মো. আশরাফুল হক, বুয়েটের অধ্যাপক মো. এহসান, এনসেক লিমিটেডের চেয়ারপারসন তাহসিন আমান, ব্লু সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসিমা জাহান বিন্তি, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল আলম প্রমুখ।

প্রদর্শনীতে ১৫টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মোট ১৮০টিরও বেশি স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে। বিপুল সংখ্যক দর্শনার্থী প্রদর্শনীটি দেখছেন।

প্রদর্শনীটি ৭ থেকে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম