আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় ঢাবিতে প্রতিবাদ

জবি প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৪, ১৯:২০আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৯:২০

সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার সময়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।

শনিবার (৯ নভেম্বর) বিকালে ঢাবির কাজী মোতাহার হোসেন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এছাড়া এঘটনায় জড়িতদের শাস্তির দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আইন সমিতি’।

প্রতিবাদ সমাবেশে বক্তার বলেন, ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গিয়েছে। তারা সামান্য সুযোগ পেলেই আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সুইজারল্যান্ডে ফ্যাসিস্টরা ছোটোখাটো নমুনা দেখিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সরকারের প্রতি আহ্বান যারা গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে প্রতিনিধিত্ব করছে, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়। আর সুইজারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। কেন তারা আসিফ স্যারকে প্রটোকল ও নিরাপত্তা দেয়নি।

আন্তর্জাতিক আদালতের সাবেক বিচারক ও ঢাবি আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শাহজাহান সাজু বলেন, ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে যেভাবে হেনস্তা করা হয়েছে এটি অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণ্য কাজ। বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের দূতাবাসের উদ্দেশে তিনি বলেন, যদি সুইজারল্যান্ডের কোনও নাগরিকের সঙ্গে বাংলাদেশে এমন হতো আপনাদের প্রতিক্রিয়া কেমন হতো?  এই ঘটনার জন্য সুইজারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসকে দায়ী করে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব এরশাদ সিদ্দিকী বলেন, আইএলও কনভেনশনে আইন উপদেষ্টা আসিফ নজরুল অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে  আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা তার সঙ্গে অসদাচরণ করে।  আমরা জানি ইউরোপে থাকলে  মানুষ হয়। কিন্তু এই আওয়ামী লীগ আর মানুষ হবে না। কয়লা ধুইলে ময়লা যায় না। আসিফ নজরুল এক দিনে তৈরি হয়নি। যখন কেউ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারতো না এই আসিফ নজরুলসহ কলমযোদ্ধারা তার বিরুদ্ধে লিখেছে। তারা আসিফ নজরুলকে হেনস্তা করেছে। আমি সরকারকে বলবো— এই বিষয়টিকে হালকাভাবে নেবেন না।

এদিকে বাংলাদেশ আইন সমিতির দফতর বিষয়ক উপ-কমিটির সদস্য বিল্লাল হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে দোষীদের শনাক্তপূর্বক বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ আইন সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হক সুপণ এবং সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

/এপিএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম