আবার পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ০৪:১৬আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৪:১৬

আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৭ আগস্ট পুলিশের ইন্সপেক্টর থেকে অধস্তনদের নিয়ে গড়া সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছিল। তিন মাসের মাথায় সেই কমিটি ভেঙে দিয়ে আবারও নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

নতুন কমিটির সভাপতি করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক করা হয়েছে সাভার-আশুলিয়া জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলুকে।

নয়াপল্টনস্থ বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে কক্ষে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করে কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।

শনিবার (৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ অ্যাসোসিয়েশন। নতুন কমিটিতে ৭ সদস্যকে অন্তর্ভুক্ত করে মোট ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের কমিটিতে রয়েছেন- সহ-সভাপতি মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান, ডিবির পরিদর্শক ইমাউল হক, যুগ্ম সম্পাদক কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান, র‍্যাব সদর দফতরের পুলিশ পরিদর্শক মো. আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক, গাজীপুর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক খান মো. মাসকোয়াত হোসেনকে দফতর সম্পাদক এবং ডিবির পুলিশ পরিদর্শক মো. হাসান আলীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সংগঠনকে সার্বিকভাবে সহায়তা করার জন্য পুলিশ পরিদর্শক (অব.) মো. মাহববুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক, ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসানকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

 

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম