লা মেরিডিয়ানে অফারের আইসক্রিম না পাওয়ায় সংঘর্ষ, আহত ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ০৪:৩০আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৪:৩০

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম খাওয়ার অফার নিয়ে ক্রেতা ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে অন্তত ১০ আহত হওয়া খবর পাওয়া গেছে। শনিবার (৯ নভেম্বর) বিকাল চারটার দিকে আইসক্রিম শেষ হয়ে যাওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, রাজধানীর লা মেরিডিয়ান হোটেল কর্তৃপক্ষ ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম খাওয়ার একটি অফার দিয়েছিল। অফারকে কেন্দ্র করে দুপুর ১২টা দিকে কয়েক হাজার আইসক্রিমপ্রেমী হোটেলের সামনে জড়ো হতে থাকে। পরে বিকাল সাড়ে তিনটার দিকে আইসক্রিম শেষ হয়ে যায়। তখনও হাজার খানেক আইসক্রিম ক্রেতা আইসক্রিমের জন্য অপেক্ষায় থাকে। এ নিয়ে ক্রেতাদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় হোটেলের নিরাপত্তাকর্মী ও ক্রেতাদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন নিরাপত্তাকর্মী ও চারজন আইসক্রিম ক্রেতা ইটপাটকেলের আঘাতে আহত হয়েছে।

ওসি আরও বলেন, পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে ক্রেতাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ক্রেতাদের মধ্যে একটি মীমাংসা করা হয়। পরে সবাই চলে যায়। এ ঘটনায় থানা কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান ওসি মো. আজহারুল ইসলাম।

/এবি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম