দোহারে নাজমুল হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ নভেম্বর ২০২৪, ১৭:৩১ আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৭:৩১

ঢাকার দোহার এলাকায় পূর্বশক্রতার জেরে নাজমুল নামে এক ব্যক্তিকে হত্যার মূল পরিকল্পনাকারী রনি মিয়া ওরফে ডাকাত রনি (৩৫) ও তার ছেলে নাজমুলকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১১ নভেম্বর) রাতে ফরিদপুর জেলার মধুখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (১২ নভেম্বর) এসব তথ্য জানান, র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

তিনি জানান, ঢাকা জেলার দোহরের বড় ইকরাশি পশ্চিমপাড়ার নাজমুলের সঙ্গে একই গ্রামের রনি মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৮ অক্টোবর সকালে রনিসহ অন্যরা তাকে কৌশলে দোহারে রায়পাড়া এলাকায় একটি চায়ের দোকানে ডেকে নিয়ে যায়। ওই সময় রনি মিয়ার ছেলে নাজমুলও মোটরসাইকেল নিয়ে সেখানে আসেন। এরপর নাজমুল ও অন্যরা মিলে তার ওপর হামলা চালায়। তারা ভিকটিম নাজমুলকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় নাজমুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রনি মিয়া ও তার ছেলে নাজমুলসহ অন্যান্য পালিয়ে যায়। পরে লোকজন নাজমুলকে গুরুতর আহত অবস্থায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মৃত নাজমুলের মা নাছিমা বেগম (৫৫) বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় রনি মিয়া ওরফে ডাকাত রনিকে প্রধান আসামি করা হয়। এছাড়াও তার ছেলে নাজমুলসহ ৫ জন এবং অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়। সোমবার বিকালে রনি মিয়া ও তার ছেলে নাজমুলকে গ্রেফতার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/আরআইজে/আরআইজে/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি