সাবেক মন্ত্রী শহীদ ও মেয়র আতিকসহ ৪ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৪, ১৩:১২আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৩:১২

বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক পৃথক মামলায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে পাঁচ দিন ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানকে তিন দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

উত্তরা পূর্ব থানার আজমপুর বাসস্ট্যান্ডে ১৭ জুলাই গুলিতে বকুল মিয়া নামে এক ব্যক্তি গুলিতে নিহতের মামলায় মেয়র আতিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান। অন্যদিকে উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা আইনের মামলায় উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের সাত দিন এবং একই থানার আরেক বৈদেশিক মুদ্রা আইনের মামলায় আমজাদ হোসেন খানেরও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হয়। এই মামলায় মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।

উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২৯ অক্টোবর রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, এক হাজার ৯৫৩ ইউএস ডলার, এক হাজার ১২০ কানাডিয়ান ডলার, এক হাজার ১০০ ইউরো, তিন হাজার ১১৭ কাতার রিয়াল, পাঁচ হাজার ৩০০ থাইবাথ, ৫০০ মেক্সিকান ডলার এবং ৫০ হংকং ডলার, তিন হাজার রুপি উদ্ধার করা হয়।

এছাড়াও প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩০ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বৈদেশিক মুদ্রা আইনে মামলা দায়ের করা হয়।

মেয়র আতিকের মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৭ জুলাই উত্তরা পূর্ব থানার আজমপুর বাসস্ট্যান্ডে বকুল মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ১৯ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বকুল মিয়া। এ ঘটনায় তার স্ত্রী মোছা. মনিকা আক্তার উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

মমতাজ উদ্দিনের মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে আলমগীর হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৬ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।

আমজাদ হোসেনের মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে আমজাদ হোসেনের উত্তরা পশ্চিম থানাধীন ১১নং সেক্টরের ভাড়া বাসায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানে বাসা থেকে এক কোটি ৯ লাখ ৩৪ হাজার টাকা, ২২টি এক ইয়ান, ১৩টি ৫ ইয়ান, ছয়টি ১০ ইয়ান, তিনটি ২০ ইয়ান, তিনটি ৫০ ইয়ান, ৯২টি ১০০ ইয়ান, চারটি ১০০ থাইবাত, চারটি এক মালয়েশিয়ান রিংগিট, একটি ৫০ সৌদি রিয়াল, ছয়টি ১০০ সৌদি রিয়াল, ১৩টি ৫০০ সৌদি রিয়াল, সাতটি বিভিন্ন ব্রান্ডের ঘড়ি ও ১১টি আইফোন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

 

/এন এইচ/এমকেএইচ/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম