বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৪, ১৬:০৮আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৬:০৮

বাংলাদেশে হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ঢাকা ওলামা ঐক্য পরিষদ। বুধবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা ওলামা ঐক্য পরিষদের আয়োজনে ‘ইসকন কর্তৃক যৌথ বাহিনীর ওপর হামলা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৬ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসকন নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে যৌথ বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে তিন সেনা সদস্য ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেনাবাহিনীর জিপ এবং পিকআপ ভাঙচুর করা হয়েছে। এ ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে ইসকন সদস্যরা জড়িত বলে সংবাদ পাওয়া গেছে। আমরা ঢাকা ওলামা ঐক্য পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইসকন কোনও ধর্মীয় সংগঠন নয়। এটি একটি আন্তর্জাতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল। পৃথিবীর বিভিন্ন দেশে ইতোমধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসকন সনাতনদের কোনও ধর্মীয় সংগঠন নয়। আমাদের হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই— আপনারা ইসকনের ফাঁদে পা দেবেন না। ইতোমধ্যে বাংলাদেশের জন্য ইসকন হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে তাদের উগ্রপন্থার বিস্তার ঘটাচ্ছে।

তারা আরও বলেন, এসব সন্ত্রাসী সংগঠন দেশ ও জাতির শত্রু, হিন্দু-মুসলমান সব ধর্মের শত্রু। তাই আমরা ঢাকা ওলামা ঐক্য পরিষদ আজ স্পষ্ট ভাষায় বলতে চাই— অতিসত্বর বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— ঢাকা ওলামা ঐক্য পরিষদের শুরা সদস্য মো. মিনহাজ উদ্দীন, মাওলানা তাসলীম আহমাদ, মাওলানা শামসুল হক উসমানী, মাওলানা রহমতুল্লাহ আরাবী, মাওলানা সোলাইমান সাদী, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

/এএজে/এমকেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
সালমান শাহের জন্য ৩০ বছর ধরে রাজপথে আছি আমরা
সাংবাদিককে গুমের হুমকি, এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন 
সর্বশেষ খবর
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি, বেড়েছে লোডশেডিং
গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি, বেড়েছে লোডশেডিং
সিনেমার উন্নতির জন্য প্রধানমন্ত্রী একটি পরিপূর্ণ রিপোর্ট চেয়েছিলেন: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
সিনেমার উন্নতির জন্য প্রধানমন্ত্রী একটি পরিপূর্ণ রিপোর্ট চেয়েছিলেন: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ
৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার