হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেফতার, ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪, ১৪:৩৩আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৪:৫৯

হাজী সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে ডিএমপি চকবাজার থানা-পুলিশ। চকবাজার থানার একটি হত্যা মামলায় বুধবার (১৩ নভেম্বর) মধ্যেরাতে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জাননা। তিনি বলেন, ‘চকবাজার থানার একটি হত্যা মামলায় সোলাইমান সেলিম এজহারনামীয় আসামি। বুধবার রাত দেড়টার দিকে চকবাজার থানা পুলিশের একটি দল গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। আজ দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান সোলাইমান সেলিম। গত ১ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

/এবি/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান