হাইকোর্টের রায় অনুযায়ী সুপ্রিম কোর্টে ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের জন্য চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪, ১৬:১৫আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৬:১৫

হাইকোর্টের রায় অনুযায়ী সুপ্রিম কোর্টে ব্রেস্ট ফিডিং রুম স্হাপনের জন্য চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর চিঠিটি পাঠিয়েছেন এ সংক্রান্ত মামলার রিটকারী আইনজীবী ইশরাত হাসান।

চিঠিতে বলা হয়েছে, আমি (ইশরাত হাসান) সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী। ২০১৯ সালের ২৪ অক্টোবর সারা বাংলাদেশের পাবলিক প্লেসে ব্রেস্টফিডিং রুম স্থাপনের জন্য হাইকোর্ট ডিভিশনে জনস্বার্থে রিট দায়ের করি। রিটের শুনানি শেষে হাইকোর্ট ডিভিশন একই বছরের ৩ নভেম্বর রুল জারি করেন এবং পরবর্তীকালে নির্দেশনা প্রদান করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০২৩ সালের ২ এপ্রিল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় প্রদান করেন। রায়ে রুলটি যযথাযথ বলে ঘোষণা করা হয়।

ওই রায়ে সব পাবলিক প্লেসে মা ও শিশুর জন্য ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের নির্দেশনা রয়েছে। যা ৩১বিএলটি ৩৬৬ (এইচসিডি) পৃষ্ঠাতে রিপোর্টেড হয়েছে। উক্ত রিটের ফলশ্রুতিতে, ইতোমধ্যে সারা দেশের জেলা কোর্টসহ অন্যান্য স্থানে ব্রেস্ট ফিডিং রুম স্থাপিত হয়েছে। অথচ, রিটে সুপ্রিম কোর্ট ১৯ নম্বর রেসপনডেন্ট হওয়া সত্ত্বেও যথেষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও কোনও ব্রেস্ট ফিডিং রুম স্থাপিত হয়নি। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, সারা বাংলাদেশ থেকে বিচারপ্রার্থীরা সুপ্রিম কোর্টে ন্যায়বিচারের প্রত্যাশায় আসেন। যার মধ্যে অনেক মা ও দুগ্ধপোষ্য শিশুও রয়েছে। তাদের স্বাস্থ্য ও সম্মান রক্ষার্থে হাইকোর্টের যুগান্তকারী রায় বাস্তবায়ন একান্ত আবশ্যক।

তাই হাইকোর্ট ডিভিশনের রায় অনুসারে সুপ্রিম কোর্টে মা ও শিশুর স্বাস্থ্য ও সম্মান সুরক্ষায় অতিসত্ত্বর ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
বিচারিক দায়িত্বে ফিরলেন বিচারপতি এস এম. মনিরুজ্জামান
বিচারপতি আশফাকুল ইসলামের বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ
নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম