রাজধানীতে ১১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৪, ১৭:৪৬আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৭:৪৬

রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) অভিযানে ১১ হাজার ৬০ পিস ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএনসি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয় উপ-পরিচালক শামীম আহম্মেদ। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে তুরাগের বাউনিয়া এলাকা থেকে ইয়াবাসেবী বুলবুল আহমেদকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে রাজধানীর কাওলা এলাকায় সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টার থেকে ইয়াবার খুচরা ব্যবসায়ী সজল আমিনকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পরে সজলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ৯নং সেক্টরের ৬নং বাসায় অভিযান চালিয়ে পাইকারি ইয়াবা বিক্রেতা হিরণ মিয়াকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে হিরণের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই ৯নং সেক্টরের ২নং রোডের ৩৮নং বাসায় তল্লাশির পর তালাবদ্ধ  ড্রয়ার থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মূলহোতা আবুল হোসেন ওরফে হাসানকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় উঠতি বয়সের তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণির লোকজনের কাছে বিক্রি করতেন। 
অভিযুক্তদের বিরুদ্ধে উত্তরা সার্কেল পরিদর্শক বেলায়েত হোসেন ও উপ পরিদর্শক জেরিন সুলতানা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম