‘বাংলাদেশের চাহিদাকে সামনে রেখেই অভিন্ন নদীগুলোর সমাধান করতে হবে’

ঢাবি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৪, ২০:৪০আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ২০:৪০

প্রতিবেশী ভারতের চাহিদাগুলোকে প্রাধান্য দিতে গিয়ে বাংলাদেশের চাহিদাগুলো বিসর্জিত হয়ে যাচ্ছে উল্লেখ করে অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের চাহিদাগুলোকে সামনে রেখই নদী সংকটের সমাধান করতে হবে।’

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন: সমাধানের রাজনীতি কী?’ শীর্ষক সেমিনারে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, সমাধানের রাজনীতি কোথায়, সেটা বিশ্লেষণ করতে গিয়ে ভারতের কী চাহিদা তা প্রথম পাঠ হওয়া উচিত নয়। বরং বর্তমান ও আগামীর বাংলাদেশের কী চাহিদা তার উপর নির্ভর করেই ভারতের সঙ্গে আলোচনা করা দরকার। ভারত ছাড়াও প্রতিবেশী অনেক রাষ্ট্র রয়েছে। ভারত বৃহৎ প্রতিবেশী হিসেবে এক প্রকার দাসত্ব করার যে মানসিকতা, তা থেকে বেরিয়ে আসতে হবে। সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক অবশ্যই রক্ষা করতে হবে। তবে ভারতের যে আধিপত্যবাদী বাস্তবতা, তা আমাদের স্বীকার করতে হবে।

ইউনিটি ফর বাংলাদেশ'র মুখপাত্র মঞ্জুর মঈনের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্স সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, গবেষক আফিফা রাজ্জাক মুনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের শিক্ষক দীপ্তি দত্ত ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকনসহ অনেকেই।

আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নদী প্রশ্নের সমাধানের কথা বলতে গেলে ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপট সামনে চলে আসে। ভারত তাদের সীমান্তের সিকিউরিটি ইস্যু, বাংলাদেশের হিন্দু-মুসলিম ইস্যু এবং ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী ইস্যু নিয়ে বেশ উদ্বিগ্ন। 

মিউচুয়াল রেস্পেক্ট, মিউচুয়াল আসপেক্ট এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্কে এগিয়ে যেতে পারে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল ওয়াটার ল তে যা বলা হচ্ছে, তা মেনে আমাদের নতুন একটা ন্যারেটিভ দাঁড় করাতে হবে। অকার্যকর নদী সংরক্ষণ কমিশনকে কার্যকর করে নদী অধিকার সংরক্ষণ করা উচিত।’

আলোচনায় লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, গত ৫৫ বছরে শাসকশ্রেণি দুই ধরনের ভারতনীতি দেখেছে— ভারতের প্রতি অন্ধ আনুগত্য, ভারত বিরোধিতা। অন্ধ আনুগত্যকারীরা ভারতের প্রশ্রয়ে দেশের অভ্যন্তরে সব ধরনের টেন্ডারবাজি চালিয়েছে তবে তারা নদী প্রশ্নের কোনো সমাধান খোঁজেনি। আর যারা ভারত বিরোধিতার নীতি অবলম্বন করেছে তাদের কার্যক্রমও জনপ্রিয়তা অর্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কেউই নদী প্রশ্নের কোনও মীমাংসা আনতে সক্ষম হয়নি।

/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম