সব সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের দাবি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৪, ১৫:২৮আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৫:২৮

চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সব সৈনিক বেতন-ভাতা ও পূর্ণ সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুরর্বহাল করাসহ ৫ দফা দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের জের ধরে ৬ রাইফেল ব্যাটালিয়ন জামালপুরের চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের’ দাবিতে আয়োজিত স্মারকলিপি ও প্রদান সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরন পক্ষে হাবিলদার (সিগন্যাল) সিরাজুল ইসলাম তাদের ৫ দফা দাবি তুলে ধরেন।  তাদের দাবিগুলো হলো—

বিশেষ আদালত কর্তৃক প্রদত্ত রায় নির্বাহী আদেশে বাতিল করা; চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সৈনিকদের বেতনভাতা ও পূর্ণ সুযোগসুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা; ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ঢাকায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পুনরায় তদন্তপূর্বক দোষীদের বিচার করে— যারা নির্দোষ তাদের মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা; পিলখানার হত্যাকাণ্ড একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিধায় তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করা; বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী বিডিআর সদস্য— যারা বিষ্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর যাবৎ কারা অন্তরীণ আছেন, তাদেরকে অনতি বিলম্বে মামলা হতে অব্যাহতি পূর্বক মুক্তি দিতে হবে।

 

 

 

 

 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, এখনও শেষ হয়নি মামলা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান