আদালত থেকে পালানো সেই আসামির আত্মসমর্পণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ নভেম্বর ২০২৪, ২১:৩৩আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ২১:৩৩

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালানো হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ (২৮) আত্মসমর্পন করেছে। সোমবার (১৮ নভেম্বর) আরিফ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করে। জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে ১৬ নভেম্বর একদিনের রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ হাজির করা হয় আরিফকে। এদিন সন্ধ্যা ৬টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায় সে। এছাড়াও গত ১৫ নভেম্বর রাজধানীর মগবাজার থানা এলাকা থেকে আরিফকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ অক্টোবর মেবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিবলুল হক শোভন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। 

এদিকে আরিফ পালানোর ঘটনায় দায়িত্বে থাকা পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল। এছাড়া পালিয়ে যাওয়া আসামি আরিফের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

/এন এইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম