সারজিস আলমের সতর্কবার্তা

ঢাবি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৪, ১৬:৪৩আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৬:৫৩

সমন্বয়কদের পরিচিতজন বলে পরিচয় দিয়ে অনেকেই বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। সেসব বিষয় নিয়ে এবার সবার উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম।

সোমবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সারজিস আলম তার ভেরিফায়েড প্রোফাইলে নিজের বিষয়ে কয়েকটি সতর্কতা জানিয়ে দেন।

সারজিস আলম লিখেছেন, ‘আমার সাথে কারও ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয়। কেউ যদি আমার সাথে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনও সুপারিশ করে, তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই।’

সারজিস আলমের ফেসবুক পোস্টের স্ত্রিনশট

ব্যক্তিগতভাবে সুপারিশ তিনি পছন্দ করেন না জানিয়ে লেখেন, ‘যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক।’

কোথাও কোনও যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে সারজিস আলম নিজে দায়িত্ব নিয়ে কথা বলেন বলে দাবি করে বলেন, অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এসব কাজ আমার ব্যক্তিত্বের সাথে যায় না। কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন সরাসরি আমার সাথে কথা বলিয়ে দিতে। তখনই সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন।’

সবশেষে তিনি সতর্কতা জানিয়ে বলেন, ‘প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম