রাজধানীর শাহজাহানপুরে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, ৬ সহপাঠী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৪, ১৫:১৮আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৫:১৮

পূর্ব বিরোধের জের ধরে রাজধানীর শাহজাহানপুরে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে তারই সহপাঠীরা। নিহত শিক্ষার্থীর নাম ইসমাইল হোসেন রাহাত (১৭)। সে ফরিদপুর টেক্সটাইল পলিটেকনিকের প্রথম বর্ষের ছাত্র। এছাড়াও রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ছাত্র। সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের সহপাঠী ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমাবর বিকাল ৩টার দিকে শান্তিবাগ ৪০ ভবনের সামনে পূর্ব বিরোধের জের ধরে ইসমাইলকে ধরে নিয়ে আসে তারই সহপাঠী আল-মাহমুদ সিয়াম ওরফে প্রান্ত (১৮), অরবিট হোসেন বিশাল (১৮), মাইমুন হাসান আবিরসহ (১৮) আরও কয়েকজন। তাদের বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন কয়েকজনকে ধরে ফেলে। পরে আহত ইসমাইলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় ইসমাইলের।

ওসি আরও জানান, খোঁজ নিয়ে এই ঘটনার সঙ্গে জড়িতদের আরও তিন জনকে আটক করা হয়েছে। তারা হলো, মেজবাহুন নবী তন্ময় (১৭), হাসান (১৭) এবং হোসেন (১৭)।

তিনি বলেন, সিনিয়র-জুনিয়র ইস্যুতে আগে থেকেই তাদের মধ্যে এক প্রকার দ্বন্দ্ব ছিল। এর জেরেই ১০ থেকে ১২ জন মিলে নির্মম ও নৃশংসভাবে ইসমাইলকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনতে কাজ করছি।

 

/আইএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম