ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ নভেম্বর ২০২৪, ১৬:৫০আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৬:৫০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা পৃথক দুই আদেশে এই বদলি করা হয়।

বদলিকৃতদের মধ্যে দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন শিকদারকে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি), কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিমকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের নিরন্ত্র পরিদর্শক মো. তারেকুল ইসলাম টুটুলকে রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে), ডিএমপিতে সংযুক্ত পুলিশ পরিদর্শক মো. শাহাদাৎ হোসেনকে হাজারীবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে), সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফকরুল ইসলামকে রামপুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে), গোয়েন্দা-লালবাগ বিভাগের নিরন্ত্র পুলিশ পরিদর্শক কাঞ্চন রায়হানকে শ্যামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে), কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের নিরন্ত্র পুলিশ পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে হাতিরঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে) এবং কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক শরিফুজ্জামান ভূঁইয়াকে ডিএমপির ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স হেডকোয়ার্টার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগে বদলি করা হয়েছে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক