তিন উপদেষ্টার অপসারণের দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ নভেম্বর ২০২৪, ১৭:৩৫আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৭:৩৫

অন্তর্বর্তী সরকারের ‘বিতর্কিত উপদেষ্টা’ আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার ও মোস্তফা সরয়ার ফারুকীর অপসারণের দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল হয়েছে।   

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্পিরিট ধ্বংসকারী বিতর্কিত সব উপদেষ্টাদের অপসারণ, বিপ্লবীদের নিয়ে সরকার পুনর্গঠন, আওয়ামী দোসর আমলাদের বহিষ্কার, বাজার সিন্ডিকেট উৎপাটনের’ দাবিতে 'বিপ্লবী ছাত্র-শ্রমিক জনতা ও সমমনা বিভিন্ন সংগঠন’ এর ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় তারা প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের রাস্তায় প্রবেশ করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। বাধার মুখে সেখানে তারা অবস্থান নিয়ে সরকারকে দাবি বাস্তবায়নে নানান হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি শেষ করেন।

মিছিলটি প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের রাস্তায় প্রবেশ করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়

এ সময় বক্তারা বলেন, যারা স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাতে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের দিয়ে বিপ্লবী সরকার গঠন করতে হবে, না হয় নির্বাচন দিন। কথা আমাদের স্পষ্ট, হয় আওয়ামী দোসররা থাকবে, না হয় আমরা থাকবো।

তারা আরও বলেন, যে উদ্দেশ্য নিয়ে জুলাই-আগস্টে রক্ত-প্রাণ দিয়েছি তার বাস্তবায়ন এখনও আমরা দেখিনি। যারা প্রবাসে থেকে আন্দোলনে কাজ করেছেন আজ তাদের সরকার চেনে না। সে কারণেই সরকার মোস্তফা সরয়ার ফারুকীর মতো অযোগ্যকে উপদেষ্টা বানিয়েছে।

বিতর্কিত উপদেষ্টারদের অপসারণ না করলে আগামীতে আবার রাস্তায় নামার হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, বিপ্লবীদের রক্তের সঙ্গে বেইমানি আমরা মানবো না।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম