আদালতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন সাবেক এমপি জ্যাকব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৪, ১২:৩৪আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২:৩৪

রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপপরিদর্শক মামুন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। 

এরপর আদালতের বিচারক আসামি জ্যাকবের কাছে জানতে চান, আপনার কিছু বলার আছে কি না? পরে তিনি বিচারকের উদ্দেশে বলেন, আমি ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। ওই এলাকার মানুষের সঙ্গে কথা বললে জানতে পারবেন, আমি কেমন মানুষ। এলাকায় আমার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। সেখানে অনেক উন্নয়ন করেছি। যে মামলায় আমাকে আসামি করা হয়েছে, বাদী নিজেও স্বীকার করেছে তিনি ভুল করেছেন। 

তিনি আরও বলেন, এ মামলায় নাম ঠিকানা ভুল আছে। আমাকে হয়রানি করার উদ্দেশ্যেই এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি কিছুই জানি না, সম্পূর্ণ নির্দোষ। আমি রূপনগর এলাকায় কখনও যাইনি। আমার রিমান্ড নামঞ্জুর করুন স্যার, আপনি ন্যায়বিচার করুন। 

পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ১ অক্টোবর জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রূপনগর থানাধীন প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকব এজাহারনামীয় ১২২ নম্বর আসামি। 

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান