শাহবাগে ভাঙা সড়কের গর্তে পড়ে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৪, ১০:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১০:৫৯

রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেলের স্টেশনে কাছে ভাঙা সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মো. সজিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় তার পেছনে থাকা আরোহী বন্ধু নিশান (২৫) আহত হয়েছেন। তারা তাদের এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

বুধবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। 

গুরুতর আহত অবস্থায় আরেক মোটরসাইকেলে থাকা বন্ধু মোজাহিদ তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে রাত ২টা ২০ মিনিটের দিকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত নিশান চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।

নিহত সজিবের বন্ধু মোজাহিদ জানান, সজিব স্টেডিয়াম মার্কেটে খেলাধুলা সামগ্রীর দোকানে চাকরি করেন। থাকেন ডেমরার সারুলিয়া সুকুরশী এলাকায়। গতকাল রাতে তাদের এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান ছিল, পুরান ঢাকার বিরানী বাজার এলাকায়। তারা অনুষ্ঠান শেষে শাহবাগ টিএসসিতে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। সেখানে চা খেয়ে বন্ধু নিশানকে চাঁনখারপুল নামিয়ে দিয়ে বাড়ি ফেরার কথা ছিল। এসময় যাওয়ার পথে মেট্রোরেল স্টেশনের পাশে রমনা কালীমন্দিরের মন্দিরের গেটের কাছে ভাঙা সড়কের গর্তে পড়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তারা দু'জন আহত হয়।

দুর্ঘটনার সময় সজিব হেলমেট না পরে হাতে রেখেছিল বলেও জানান মোজাহিদ। তিনি বলেন, পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিশানের চিকিৎসা চলছে। 

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম