আসিফ মাহতাবকে উপদেষ্টা পরিষদে রাখার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ নভেম্বর ২০২৪, ১৪:১৪আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৪:১৪

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা পরিষদে রাখার দাবি জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বিরাগভাজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে কোনও উপদেষ্টা নিয়োগ করা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদেরকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী যে কোন আন্দোলন সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় অগ্রগামী ভূমিকা পালন করে।

তারা আরও বলেন, আমরা অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসিফ মাহাতাব স্যারকে উপদেষ্টা পরিষদে দেখতে চাই। স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন দোসরকে উপদেষ্টা পরিষদে ঠাই দেওয়া যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা বলেন, যারা সব সময় আওয়ামী লীগের পা চাটা দোসর ছিল, যারা সব সময় আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, তারাই আজ উপদেষ্টা পরিষদে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। অবিলম্বে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি শিক্ষক প্রফেসর মো. আবু জাফর সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থী মো. শোভন, ওয়াকিল আব্দুল্লাহ প্রমুখ।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক