আবাসিক এলাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে হর্ন বাজালে ব্যবস্থা: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ নভেম্বর ২০২৪, ০১:১১আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০১:১৮

রাজধানীর আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে উচ্চমাত্রায় হর্ন বাজালে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া মোটরসাইকেলে চালকসহ দুজনের অধিক বহন না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের যাত্রী হেলমেট না পরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা বলা হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযান চালকরা অনেক সময় অপ্রয়োজনে উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করেন। এর ফলে পথচারী, যাত্রী সাধারণ, অন্য গাড়ির চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে। এ সমস্যা রোধকল্পে মোটরযান চালকদেরকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।’

তালেবুর রহমান আরও বলেন, ‘ঢাকা মহানগরীতে প্রায়ই পরিলক্ষিত হয়, মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী বহন করেন। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন এবং সড়ক দুর্ঘটনায় পড়েন। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ) এর বিধান অনুসরণ করতে বলা হয়েছে।’ মোটরসাইকেলে চালকসহ দুজনের অধিক বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোনও মোটরযানচালক এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের