যৌথ বাহিনীর অভিযানে বন বিভাগের ৫০ কোটি টাকার জমি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ১৯:৫০আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৯:৫০

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরে নির্মাণাধীন ও সদ্য নির্মিত ১২০টি অবৈধ ঘরবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে বন বিভাগের প্রায় ৬ একর জমি জবরদখলমুক্ত করা হয়। উদ্ধার করা জমির বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। পরিবেশ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাপিলাতলী মৌজায় এই অভিযান চালানো হয়েছে।

জেলা প্রশাসন গাজীপুরের তত্ত্বাবধানে এবং শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বন বিভাগ ও পুলিশ অংশ নেয়।

বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম