আ.লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী-এমপিসহ ১৮ জন নতুন মামলায় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ১২:৩২আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩২

বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী-এমপিসহ ১৮ জনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া পৃথক নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদের মধ্যে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় পার্টির নেতা ও সাবেক হুইপ আ স ম ফিরোজ, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, এনএসআই এর সাবেক পরিচালক মনিরুল ইসলাম ও লালবাগ জোনের ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানকে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার তিন মামলায়, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে লালবাগ থানার এক মামলায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ি থানার চার মামলায়, সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে বংশাল থানার এক মামলায়, সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদাবর থানার এক মামলায়, চট্টগ্রামের রাউজান আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে কোতয়ালী থানার এক মামলায়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার দুই ও শাহবাগ থানার এক মামলায়, পুরান ঢাকার সাবেক এমপি সোলায়মান সেলিমকে যাত্রাবাড়ী, চকবাজার ও বংশাল থানার একটি মামলা করে তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়াও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার পাঁচ, বংশাল থানার দুই ও কোতয়ালি থানার একটিসহ মোট আটটি মামলায় এবং যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

একই আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিন, লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের তিন দিন, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের চার দিন, চকবাজারের চানখারপুল এলাকায় রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার মামলায় সোলায়মান সেলিমের আরও তিন দিন এবং যাত্রাবাড়ীতে সাইদুর রহমান ইমরান হত্যা মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরআগে এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানিকালে তাদের এজলাসে তোলা হয়।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম