কামরাঙ্গীরচরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ১৮:৪২আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৮:৪২

রাজধানীর কামরাঙ্গীরচরে জেসমিন আক্তার (২৫) নামের এক নারীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কামরাঙ্গীরচর নুরবাগ এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বড় বোন শারমিন আক্তার বলেন, তিন বছর আগে স্বামী শাকিলের সঙ্গে জেসমিনের বিবাহ বিচ্ছেদ হয়। আজ সকালে পারিবারিক বিষয়ে মা রাহেলা বেগম ও ছোট দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। জেসমিন একটু রাগী প্রকৃতির, ছোটখাটো বিষয় নিয়েই রেগে যায়। সকালে সবার অগোচরে রুমে সে গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

জেসমিন ভোলার দৌলতখান উপজেলার নির্মাণশ্রমিক মো. সেলিমের মেয়ে। বর্তমানে কামরাঙ্গীরচর নুরবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

 

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম