রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৪, ০১:১৯আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০১:১৯

রাজধানীর বনানী ও মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে বনানী রেলগেট এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। পরে রাত ১২টার দিকে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি চাকরিজীবী ছিলেন। 

অপরদিকে রাত ৮টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আরেক ব্যক্তির মৃত্যু হয়। তারও নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল সাদা চেক ফুল হাতা শার্ট ও চেক লুঙ্গি।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী মেহেদী হাসান হৃদয় বলেন, রাতে মালিবাগ রেলগেট এলাকায় রেললাইনে একটি ট্রেন কমলাপুরের দিকে যাচ্ছিল, অপর একটি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে আসছিল। সেখানে যেকোনও একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি রাস্তায় পড়েছিল। পরে সেখান থেকে রাতে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান