মোহাম্মদপুরে ‘কব্জি কাটা গ্রুপের’ এক সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৪, ১২:৪৫আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১২:৫২

রাজধানীর মোহাম্মদপুর থানায় বিল্লাল গাজী হত্যা মামলার অন্যতম আসামি ও ‘কব্জিকাটা গ্রুপের’ সদস্য বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নিহত বিল্লাল গাজী সাভার থানার একটি হাউজিং কোম্পানির কর্মী। গত ১ অক্টোবর রাতে বিল্লাল গাজী কাজ শেষে তার অফিসের লোকজনের সঙ্গে ফিরছেলেন। মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় মো. বিল্লালসহ কব্জি কাটা গ্রুপের ২০ থেকে ২৫ সদস্য পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে বিল্লাল গাজীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা বিল্লাল গাজীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের গাজীর মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় ২২ জন আসামির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।’

গ্রেফতার আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় র‍্যাব।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম