ক্যানসারের কার্যকর চিকিৎসার অভাবে বছরে ৫ মিলিয়ন ডলার বিদেশ চলে যাচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৪, ১৬:২৫আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:২৫

দেশে ক্যানসারের চিকিৎসা এখন দুর্বিষহ অবস্থায় রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে কার্যকরভাবে ক্যানসারের চিকিৎসা কাজ করছে না। ফলে বাধ্য হয়ে রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। এছাড়া দেশের বাইরেও যেতে হচ্ছে, এতে করে বছরে প্রায় ৫ মিলিয়ন ডলার দেশ থেকে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন। তিনি আরও বলেন, সরকারের উচিত দেশেই ক্যানসারের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা তৈরি করা।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম কর্তৃক আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আকরাম হোসেন বলেন, বাংলাদেশে ক্যানসারের চিকিৎসা করা বেশ কঠিন। দেশে আর্লি ডায়াগনোসিসের তেমন সুব্যবস্থা নেই। যতোই সচেতনতা বৃদ্ধি করা হোক না কেন, একজন ক্যানসার রোগীর ক্ষেত্রে যদি আর্লি ডায়াগনোসিসের ব্যবস্থা করা না যায়, তাহলে তা সুফল বয়ে আনবে না। কাজটা খুব কঠিন নয়, চাইলেই সম্ভব। কারণ প্রতিটি হাসপাতালেই প্রয়োজনীয় লজিস্টিক থাকে। এর জন্য দরকার হলো উদ্যোগ।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ড হালিদা হানুম আখতার, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে স্তন ক্যানসার সচেতনতায় ১৫০ দিনের কর্মসূচির কৃতজ্ঞতা, মূল্যায়ন ও সুপারিশের কারণে ১০ সাংবাদিককে কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়।

/এএজে/এমএস/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী