জেনেভা ক্যাম্পের বোবা বিরিয়ানির ইরফানসহ ১১ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৪, ১৬:৫৩আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৭:১১

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে বোবা বিরিয়ানির ইরফানসহ ১১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) ভোররাতে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান। তিনি জানান, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের মাদক কারবারি ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে আজ (শুক্রবার) ভোররাতে পুলিশ ও সেনাবাহিনীর এক যৌথ অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে বোবা বিরিয়ানির আলতাফের ছেলে ইরফানেরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রয়েছে।

পুলিশ ও ক্যাম্প সূত্র জানান, দুই মাস ধরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে। এরই মধ্যে ক্যাম্পের অন্যতম মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ক্যাম্পে বিভিন্ন সময় অভিযান চালিয়ে শতাধিক মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেনেভা ক্যাম্পের একজন বাসিন্দা, ক্যাম্পের বোবা বিরিয়ানির মালিক আলতাফ ও তার ছেলে মাদক কারবারি চক্রের অন্যতম হোতা। সাম্প্রতিক বিভিন্ন সংঘর্ষে অস্ত্রসহ আলতাফ ও তার ছেলেদের দেখা গেছে। এ সংক্রান্ত ভিডিওচিত্রও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আলতাফের পরিবারের সদস্যরা বিরিয়ানি ব্যবসার আড়ালে মাদকের কারবার করে আসছিল।

এছাড়াও ইরফান ওরফে হাবলা ইরফান ক্যাম্পের সাবেক ইয়াবার গডফাদার ইশতিয়াকের ম্যানেজার জাবেদ ওরফে নাটা জাবেদের হয়ে মাদকের কারবার নিয়ন্ত্রণ করছিল। মাদক বিক্রির জন্য তার কয়েকটি গ্রুপও রয়েছে।

/এবি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম