সব কষ্ট ভুলে মানুষের জন্য কাজ করতে হবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৪, ১৮:২৫আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৮:২৫

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আমাদের মূল কাজ হচ্ছে মানুষকে সেবা দেওয়া। সেজন্য দেশের মানুষকে সেবা দিয়ে ও ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘সব কষ্ট ভুলে গিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে।’

শনিবার (৩০ নভেম্বর) মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) শহীদ এসআই শাহজাহান মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘এদেশ আপনার, আমার, সবার। সবকিছু ছেড়ে আমাদের চলে যাওয়ার সুযোগ নেই। আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে। এদেশের মানুষকে সেবা দিতে হবে। তাই সব কষ্ট ভুলে গিয়ে এদেশের মানুষের জন্য কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।’

তিনি বলেন, ‘মানুষের সেবায় প্রতিটি কাজই পেশাদারত্বের সঙ্গে করতে হবে। প্রভাবমুক্ত থেকে পেশাদারত্বের সঙ্গে কাজের মাধ্যমে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।’

কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ যেভাবে ভেঙে পড়েছিল— সেখান থেকে পুলিশের পুনর্গঠন এবং আপনাদের দায়-দায়িত্ব পালন করা সত্যিই দুরূহ কাজ ছিল। সেই পরিস্থিতি আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি। নিজেদের ও পুলিশ বাহিনীর স্বার্থে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যাশা থাকবে আমরা যেন একসঙ্গে কাজ করে ডিএমপিকে আরও আধুনিক, গতিশীল ও জনগণের আস্থার জায়গায় পরিণত করতে পারি।’

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মিরপুরে অবস্থিত ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত সব পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হতে ও তাদের সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন বিষয়ে তাদের কথা শুনতে কল্যাণ সভার আয়োজন করা হয়। কল্যাণ সভায় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের  বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু বক্তব্য ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন। কমিশনার সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। অন্যান্য বিষয় দ্রুত সমাধানে সবাইকে আশ্বস্ত করেন। এছাড়া তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী সব শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন ডিএমপি কমিশনার। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য সবাইকে নিয়ে মোনাজাত করা হয়। কল্যাণ সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) খন্দকার ফরিদুল ইসলাম। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী
অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম