ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৪, ১৯:০৮আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৯:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে বটতলা থেকে একদিন বয়সী এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে বুয়েট ক্যাম্পাসের পেছন দিকে বট গাছের নিচে থেকে কমলার রঙের কাপড়ে পেঁচানো কার্টনের ভেতর থেকে অচেতন অবস্থায় এক নবজাতকে উদ্ধার করা হয়। পরে বিকাল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে‌।

এসআই আরও বলেন, ধারণা করা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর মৃত ওই নবজাতকটিকে কেউ সেখানে ফেলে গেছে।

/এআইবি/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম