সংবাদপত্রে জুলাইয়ের আত্মত্যাগ নিয়ে ডেইলি স্টারের প্রদর্শনী

জবি প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ১ দফা দাবিতে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের ৩৬ দিনের উপর প্রদর্শনীর আয়োজন করেছে দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। পত্রিকাটির সংবাদকর্মীদের দেড় শতাধিক আলোকচিত্র, ভিডিও ও সংবাদ প্রতিবেদন স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

শনিবার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে দ্য ডেইলি স্টার সেন্টারে ‘৩৬ জুলাই: নির্ভীকদের অভিবাদন’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

সংবাদপত্রে জুলাইয়ের আত্মত্যাগ নিয়ে ডেইলি স্টারের প্রদর্শনী এসময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে নিষ্পেষণ থেকে মুক্তি, তাদের স্মরণ করা এবং ডেইলি স্টারের পক্ষ থেকে তাদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর জন্য এই আয়োজন।

অনুষ্ঠানে সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান বলেন, 'আমরা এখনও নিরাপদ না, যারা মামলা করেছি, যারা বিচারের জন্য দাবি করছি। যে ঘটনাগুলো চারপাশে ঘটছে, আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা চারপাশে যে অপকর্মগুলো করছে। তৃণমূল পর্যায় থেকে তাদের অবশ্যই চিহ্নিত করে শাস্তি দেওয়া লাগবে। এখনও তাদের যে হম্বি-তম্বি কথাবার্তা, তাদের অনেক ছাড় দেওয়া হয়েছে। তাদের আর ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়ার সময় নেই। অন্তর্বর্তী সরকারের কাছে বলবো, তাদের বিচারটা যেন তাড়াতাড়ি হয়।'

সংবাদপত্রে জুলাইয়ের আত্মত্যাগ নিয়ে ডেইলি স্টারের প্রদর্শনী তিনি আরও বলেন, 'যারা আহত ও নিহত তাদের দিকে গণমাধ্যম ও রাষ্ট্রকে নজর দিতে হবে। তারা বেশি কিছু চায় না, তারা সহানুভূতি চায়, ভালোবাসা চায়। এই তিনমাসে বেশি বেশি নিউজ করা উচিত ছিলো গণমাধ্যমগুলোর। '

এসময় আরও কথা বলেন, মোহাম্মদপুরের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ, আন্দোলনে আহত ইমরান হোসেনসহ আন্দোলন ভূমিকা রাখা অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে আন্দোলনের ৩৬ দিনে ডেইলি স্টারের ভিডিও, ছবি ও সংবাদ নিয়ে তৈরি ‘দ্রোহের জুলাই: সংবাদে সংগ্রামে’ নামের একটি ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।

সংবাদপত্রে জুলাইয়ের আত্মত্যাগ নিয়ে ডেইলি স্টারের প্রদর্শনী প্রদর্শনীটি ১ থেকে ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি প্রতিদিন বেলা তিনটা থেকে আলোচনা অনুষ্ঠানে আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন সাংবাদিক, শিক্ষক, পোশাকশ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

সংবাদপত্রে জুলাইয়ের আত্মত্যাগ নিয়ে ডেইলি স্টারের প্রদর্শনী

/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম