জনপ্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ থাকবে: মুয়ীদ চৌধুরী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৯

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, জনপ্রশাসনে আমরা কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করবো। সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলা হচ্ছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে একদিনে পরিবর্তন আনা সম্ভব না। তবে আমরা সুপারিশ দেবো। রবিবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, বায়ান্ন বছরে এমন ২৩টি সংস্কার কমিশন হয়েছে। কতটুকু সুপারিশ নিয়েছে আমি আপনি আমরা ভালোই জানি। এবার আমরা বি প্রাকটিক্যাল, মানুষের কাছে গিয়ে যতটুকু গ্রহণযোগ্য সেটা দেওয়ার চেষ্টা করবো।

তিনি বলেন, যারা মিস ইউজ অব পাওয়ার অ্যান্ড পজিশন তাদের কারণে আমরা অনেক পিছিয়ে ছিলাম এবং পিছিয়ে আছি। এ বিষয়গুলো চিহ্নিত করে এসব লোকজনকে আমরা মেইনস্ট্রিম থেকে সরিয়ে দেবো।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, আমরা এগোচ্ছি। আমরা তিনটি গ্রুপ করে আমাদের কাজটা ভাগ করেছি। ঢাকার বাইরে সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। এটা অন্যরা করেনি, কারণ তাদের এটা দরকার নেই। আমরা যেহেতু জনপ্রশাসন নিয়ে কাজ করবো, তাই আমরা এটা করেছি।

কমিশনের প্রধান বলেন, আমরা একটা প্রশ্নমালা দিয়েছি, আপনারা দেখেছেন। আমরা আরও দুটি প্রশ্ন তৈরি করে দিচ্ছি। এটি আমরা দশ দিনের জন্য দিচ্ছি। সেখানে একটি প্রশ্ন থাকছে, আপনি সরকারি প্রতিষ্ঠানে কখনো গিয়েছেন কি না? গেলে আপনার অভিজ্ঞতাটা কী? যেন মানুষ আরও সুনির্দিষ্টভাবে বলতে পারে। আমরা একই সঙ্গে ছাত্রদের জন্য আলাদা একটি প্রশ্নমালা দিচ্ছি। এসব বিষয় নিয়ে আমাদের কাজ এগোচ্ছে।

তিনি বলেন, তিন মাস সময়ে এটা করা খুব কঠিন। আমাদের কাজ ব্যাপক। সেজন্য আমাদের একটু সময় লাগছে। তবু আমরা চেষ্টা করবো সরকারের নির্দেশনা মতো তিন মাসের মধ্যেই এটা করতে।

অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রশাসনের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেছেন, আমরা বলি- কাক কাকের মাংস খায় না। আসলে আমলাদের ওপর সবচেয়ে বেশি জুলুম আমলারাই করে।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান