ছাত্র আন্দোলনে গুলিতে নিহত

বাড্ডায় ১৩৪ দিন পর কবর থেকে তোলা হলো হাফিজুলের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ডিসেম্বর ২০২৪, ২০:২০আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:২০

রাজধানীর বাড্ডার প্রগতি সরণি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ভ‍্যানচালক হাফিজুল শিকদারের (২৯) মরদেহ ১৩৪ দিন পর কবর থেকে তোলা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সুরতহাল প্রতিবেদনকারী সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রিজুয়ানুল হক জানান, জুলাই মাসের ২০ তারিখে ভ্যানচালক হাফিজুল বাড্ডার প্রগতি সরণি দিয়ে যাওয়ার সময় গুলিতে নিহত হন। এরপর পরিবার তাকে বাড্ডার বরকতপুর মোল্লা কবরস্থানে দাফন করে। 

এই ঘটনায় নিহতের পরিবার পরদিন ২১ জুলাই বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৬) দায়ের করে। আজ (রবিবার) আদালতের নির্দেশে তেজগাঁও রাজস্ব সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আছিফ উদ্দিন মিয়ার উপস্থিতিতে কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহটি পুনরায় দাফন করা হয়। 

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে হাফিজুল শিকদারের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম