বিচারকদের সুদমুক্ত ঋণ ও গাড়ি নগদায়ন নীতিমালা করতে প্রধান বিচারপতির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৪, ১২:৩০আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৩:১৮

সারাদেশের বিচারকদের জন্য সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারি করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অর্থ মন্ত্রণালয়ে এই বিষয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (২ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির নির্দেশনা সংক্রান্ত চিঠি ১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং সারাদেশের বিচারকদের প্রতি অভিভাষণ প্রদান করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

‘অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে একটি রোডম্যাপ ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, অধস্তন আদালতে কর্মরত বিচারকদের প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের তুলনায় যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা সম্বলিত পর্যাপ্ত গাড়ি বরাদ্দ প্রদান করা হয় না, তা এক ধরণের বৈষম্য।'

সুপ্রিম কোর্টের পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার নিম্নে কোনও বিচারকের জন্য পৃথক গাড়ি নেই। এমনকি ওই পদের সকল বিচারকদের জন্য গাড়ি বরাদ্দ নেই। উপজেলা পর্যায়ে অবস্থিত চৌকি আদালতের বিচারকদের অবস্থা আরও শোচনীয়। তাদের সরকারি বাহন, বাসস্থান, নিরাপত্তা-কোনোটিই নেই। তাই বিচারকদের জন্য সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান বিচারপতি নির্দেশনা প্রদান করেছেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
‘ডলারকে ধরেন স্যার, সেও তো দোষী’, আত্মপক্ষ শুনানিতে সোহেল 
রামিসা ধর্ষণ-হত্যাসোহেল বললেন ‘মাফ করে দেন’, নির্দোষ দাবি স্বপ্নার
রামিসা ধর্ষণ-হত্যা আদালতে আনা হয়েছে সোহেল-স্বপ্নাকে, আত্মপক্ষ শুনানি আজ 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম