বছিলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ডিসেম্বর ২০২৪, ১৩:৩২আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৭

রাজধানীর বছিলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রায় ২৫ থেকে ৩০ বছর বয়সী যুবকের নাম-পরিচয় জানা যায়নি।  

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এসপিবিএন ব্যারাকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল আরোহী তিন রাস্তার মোড় থেকে বছিলার দিকে যাচ্ছিলেন। বছিলা থেকে আসা রমজান পরিবহনের একটি বাস পুলিশের এসপিবিএন ব্যারাকের সামনে মোটরসাইকেল আরোহীতে ধাক্কা দিলে রিকশার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। ঘটনাস্থলে হেলমেট ভেঙে তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় বছিলা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

ঘটনাস্থলে কর্তব্যরত আলভী নামে এক পুলিশ কনস্টেবল জানান, তার পরিচয় এখনো জানা যায়নি। কারণ তার মোবাইল ও মানিব্যাগ কেউ নিয়ে গেছে। এ ঘটনায় তিন রাস্তার মোড়ে রমজান পরিবহনের বাসটি আটক করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম