হেফাজত নেতাদের বিরুদ্ধে সাদপন্থীদের ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ডিসেম্বর ২০২৪, ১৭:২১আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:২১

মাওলানা সাদ কান্ধলভি সম্পর্কে বিরূপ বক্তব্য প্রচার করার অভিযোগে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকসহ ১২ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাওলানা সাদের অনুসারী মো. জুবায়ের হোসেন বাদী হয়ে রবিবার (১ ডিসেম্বর) এ মামলা দায়ের করেন। আদালত আবেদন গ্রহণ করে আগামী ১৪ জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফি দাখিল সংক্রান্ত শুনানির জন্য ধার্য করেছেন।

মামলার অপর অভিযুক্তরা হলেন— ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, লোকমান মাজহারী ও মুফতি জাফর আহমেদ।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত ৫ নভেম্বর বিবাদীরাসহ কতিপয় আলেম শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ইসলামী চিন্তাবিদ মাওলানা সাদ কান্ধলভির সুনামহানির অপচেষ্টায় বিভিন্ন ধরনের মানহানিকর, অপমানজনক ও কুৎসাজনক বক্তব্য প্রচার করেন। বিবাদী ছাড়াও অন্যরা কোনও তথ্য-প্রমাণ ছাড়াই মনগড়া, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য দেন। তারা মাওলানা সাদকে উদ্দেশ্য করে বলেন, মাওলানা সাদ কান্ধলভি একজন কাদিয়ানী বা তথাকথিত মুসলিম হিসেবে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে প্রচার পান এবং মাওলানা সাদের অনুসারীদের বলা হয়, কাফের, জারজ সন্তান, মুর্তাদ। সাদের অনুসারী হওয়ায় তারা সবাই স্ত্রী থেকে তালাকপ্রাপ্ত। বিবাদীরা উদ্দেশ্যমূলক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বাংলাদেশের কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের এবং নিরীহ জনসাধারণকে ভুল বুঝিয়ে তাদের চক্রান্তের মধ্যে অন্তর্ভুক্ত করে সারাদেশের পরিস্থিতি ঘোলাটে করার মাধ্যমে মাওলানা সাদ অনুসারীদের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মামলায় অভিযোগ করা হয়, বিবাদীদের অপতৎপরতায় দেশের বিভিন্ন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষ তাদের এমন চক্রান্ত ও হয়রানির শিকার হচ্ছেন। এসব মানহানিকর, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য পরের দিন দেশের বিভিন্ন পত্রিকা, অনলাইন মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার পাওয়ায় মাওলানা সাদের অনুসারীরা মর্মাহত ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। বিবাদীদের উদ্দেশ্যমূলক কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রকৃতপক্ষে তাদের মনগড়া এবং উপমহাদেশের একজন ইসলামী চিন্তাবিদকে দেশে-বিদেশে হেয় প্রতিপন্ন করাসহ সত্য ও ন্যায়ানুগত ইসলামী বিধি-বিধান প্রচারে বাধা দেওয়ার অপকৌশল।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম