আমিরাত থেকে দেশে ফিরেছেন আরও ২৪ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২২:৩৪

আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২৪ জন সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টায় দেশে ফিরছেন। তারা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আবুধাবির স্থানীয় সময় দুপুর দুইটায় রওনা হন। বাংলাদেশের স্থানীয় সময় রাত ৮টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ফিরে আসা ব্যক্তিরা হলেন—মোহাম্মদ সজিব, আলী আহমদ, শাহাবুদ্দিন, মোহাম্মদ ছগির আহমেদ তালুকদার, লোকমান হোসেন, মোহাম্মদ নুর হোসেন খোকন, রাকিবুল ইসলাম, আহসান হাজারি, মুহাম্মদ দুলাল মিয়া ওয়াসিম, নাজির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মফিজ আহমদ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবু ইয়াছিন তুহা, শিপন আহমেদ, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ইয়াছিন আনোয়ার, মোহাম্মদ আল আমিন, মাইদুল ইসলাম, সাহিদ মিয়া, মোহাম্মদ সাজিদুল রহমান, হৃদয় হাসান ও মোহাম্মদ নাবিদুল ইসলাম।

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করে গ্রেফতার হওয়া আরও ৭৫ প্রবাসীকে গত শুক্রবার (২৯ নভেম্বর) ক্ষমা ঘোষণা করে আমিরাত সরকার। এ নিয়ে মোট ২১২ জনকে মুক্তি দিলো দেশটি।

এর আগে গত শুক্রবার (২৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। এ নিয়ে মোট ২১২ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে আরব আমিরাত। তার আগে প্রথম দফায় গত ৩ সেপ্টেম্বর ৫৭ জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করা হয়।

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম