বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ-সেনাসদস্যসহ ৪ জনকে আটক করেছে এপিবিএন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র‍্যাব এবং পুলিশের পরিচয় দিয়ে মালামাল ছিনিয়ে নিয়ে পালানোর সময় ৪ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে বিমানবন্দরে প্রবেশ করে ক্যানোপি এলাকার বাইরে মো. নাজমুল নামে এক ব্যক্তির কাছ থেকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।

এ সময় একটি প্রাইভেট কারও (ঢাকা মেট্রো-গ ১৭-৭৪১৮) জব্দ করা হয়।

আটককৃত সদস্যরা হচ্ছেন, সার্জেন্ট ইকবাল, মো মাকসুদ, পুসিদার হোসেন এবং আসাদুল হক।

আটককৃত সদস্যদের মধ্যে সার্জেন্ট ইকবাল ও মো. মাকসুদ সেনাবাহিনীর সদস্য। তারা দুজনই বর্তমানে র‍্যাবে কর্মরত বলে নিশ্চিত হওয়া গেছে। আর পুলিশ কনস্টেবল পুসিদার হোসেন বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

আটককৃত অপরজন মো. আসাদুল হক নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

বিমানবন্দর থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত একই প্রক্রিয়ায় বিমানবন্দরসহ আশেপাশের এলাকায় বিমানযাত্রী এবং সহযাত্রীদের নিকট হতে গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে আসছিল।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের